এইচএসসি কেন্দ্রে বাধ্যতামূলকভাবে থাকছে সিসি ও বডি-ওর্ন ক্যামেরা: শিক্ষামন্ত্রী

বরিশাল ব্যুরো

জাতীয়

এইচএসসি পরীক্ষায় অনিয়ম রোধে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি পুলিশ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম

2026-06-25T18:05:14+00:00
2026-06-25T18:05:14+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জাতীয়
এইচএসসি কেন্দ্রে বাধ্যতামূলকভাবে থাকছে সিসি ও বডি-ওর্ন ক্যামেরা: শিক্ষামন্ত্রী
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:০৫ পিএম 
ছবি : সময়ের আলো
এইচএসসি পরীক্ষায় অনিয়ম রোধে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি পুলিশ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস হতে দেওয়া যাবে না। প্রশ্ন ফাঁস হলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে, কোন ছাড় দেওয়া হবে না। এবারে এসএসসি পরীক্ষা সুন্দর ভাবে হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়নি। আশা করছি এবারের পরীক্ষাও ভালো হবে সুন্দর হবে। এইচএসসি পরীক্ষায় পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা থাকবে। বাইরে থেকে কেউ আক্রমন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরার কোন বিকল্প চলবেনা।

শিক্ষামন্ত্রী আরও বলেন, নকল নামের জিনিসটি বাংলাদেশে আর নেই এটি শেষ হয়ে গেছে। ২০০১ সালের পর আর নকল হয়নি। ২০০৬ সালে নকলের দাফন কাফন চল্লিশা খেয়ে আমরা বিদায় নিলাম। পরে দেখা গেল নকল করোনার মতো ভ্যারিয়েন্ট বদলে আবার চলে আসলো। মেধার কোন বিকল্প নাই, এই মেধাবী বানাবে শিক্ষকরা। আমাদের মাত্র যাত্রা শুরু হল। আমরা জোর করে ক্ষমতায় থাকতে চাই না যে কদিন থাকব সিংহের মতো বেঁচে থাকবো এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়বো ইনশাল্লাহ।


পরীক্ষার খাতা দেখার বিষয়ে তিনি বলেন, এবারে কেউ খাতা দেখার বিষয়টি আইনে যুক্ত করা হয়েছে। খাতা পরিবর্তন করা যাবে না, প্রয়োজন হলে বোর্ড থেকে খাতা নিয়ে যাব, সেগুলো নিয়ে আমি চেক করব। এগুলো আমি আইনে রেখেছি।

আমরা পরীক্ষার বিষয়ে প্রশাসনিক সকল স্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এখন শিক্ষার মান উন্নয়নের জন্য কি কি করা প্রয়োজন সেই কাজ গুলো আমরা করছি বলেও জানান তিনি।


সময়ের আলো/আতা


  বিষয়:   এইচএসসি  কেন্দ্র  বাধ্যতামূলক  সিসি ক্যামেরা  বডি-ওর্ন ক্যামেরা  শিক্ষামন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: