৭ হাজার ৫০০ পিস ইয়াবার চালানসহ আটক ১

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলায় পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. শাহীন

2026-06-25T21:31:03+00:00
2026-06-25T21:31:03+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
৭ হাজার ৫০০ পিস ইয়াবার চালানসহ আটক ১
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:৩১ পিএম 
৭ হাজার ৫০০ পিস ইয়াবার চালানসহ আটক ১ । ছবি : সময়ের আলো
পটুয়াখালীর দুমকি উপজেলায় পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. শাহীন হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। 

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী এ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে নগদ ৪ হাজার ৪৫ টাকা জব্দ করা হয়।

কোস্টগার্ড বেইজ অগ্রযাত্রায় আয়োজিত সংবাদ সম্মেলনে  কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে  থেকে প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বহনের অভিযোগে মো. শাহীন হাওলাদারকে আটক করা হয়।


তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা, নগদ অর্থ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ড জানায়, দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদকের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

সময়ের আলো/আতা


  বিষয়:   ইয়াবা  চালান  আটক  পটুয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: