স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চাঞ্চল্যকর মুকুল মল্লিক হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঝিনাইদহ আদালত।বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা

2026-06-25T22:23:18+00:00
2026-06-25T22:23:34+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:২৩ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ১০:২৩ পিএম
সংগৃহীত ছবি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চাঞ্চল্যকর মুকুল মল্লিক হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঝিনাইদহ আদালত। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ছহিরুদ্দিনের মেয়ে এবং চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা ডাওকি গ্রামের নিহত মুকুল মল্লিকের স্ত্রী ফিরোজা খাতুন, একই গ্রামের মিঠু মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও মনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অপরদিকে একই মামলার আসামি ফারুক হোসেন ও মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। মামলার অন্যতম আসামী আলমগীর হোসেন পলাতক রয়েছেন। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ৩ আগস্ট রাতে পারিবারিক বিষয় নিয়ে দণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজা খাতুনের সঙ্গে মুকুল মল্লিকের বিরোধ হয়। ওই রাতেই মুকুল মল্লিক বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ১৩ আগস্ট গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠের একটি ধানক্ষেতের গর্ত থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।


এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ বিশ্বাস হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত ৩ আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   স্বামী  হত্যা  স্ত্রী  যাবজ্জীবন  ঝিনাইদহ  হরিণাকুণ্ডু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: