‘দাদাগিরি’র দাদা এখন দেব

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র সঞ্চালনায় আর থাকছেন না সৌরভ গাঙ্গুলী। তার জায়গায় দেখা যাবে অভিনেতা দেবকে। দুই মাস ধরে শোনা

2026-06-26T19:35:29+00:00
2026-06-26T19:35:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
‘দাদাগিরি’র দাদা এখন দেব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৭:৩৫ পিএম 
দেব। ছবি : সংগৃহীত
জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র সঞ্চালনায় আর থাকছেন না সৌরভ গাঙ্গুলী। তার জায়গায় দেখা যাবে অভিনেতা দেবকে। দুই মাস ধরে শোনা যাচ্ছিল এমন কথা। যদিও এ বিষয়ে জি বাংলা চ্যানেল বা দেব— কেউই মুখ খোলেননি। অবশেষে দাদাগিগির নতুন সিজনের প্রোমো প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে সঞ্চালক হয়ে আসছেন দেব।

ক্রিটেক মাঠের পাশাপাশি দাদাগিরি দিয়ে উপস্থাপনাতেও নিজেকে প্রমাণ করেছেন সৌরভ গাঙ্গুলী। ২০০৯ সালে শুরু হওয়া শোর তৃতীয় সিজন ছাড়া সব সিজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিনি। দাদাগিরি মানেই সৌরভ গাঙ্গুলী— দর্শকের কাছে এটাই সমার্থক হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই তাই নার্ভাস ছিলেন দেব। প্রথমত, নতুন অধ্যায়। দ্বিতীয়ত, বিগত এক দশকে সৌরভের লিগ্যাসি। প্রোমোতে তাই নিজে থেকে জানিয়ে দিলেন একটু ভয় ও নার্ভাসের কথা। সে সময় দেবকে সাহস জোগাতে দেখা গেল জি বাংলার দুই সঞ্চালক অভিনেতা যিশু সেনগুপ্ত এবং আবীর চট্টোপাধ্যায়কে।

১ মিনিট ২০ সেকেন্ডের প্রোমোয় ভয়ে ভয়ে দেবকে বলতে শোনা যায়, কোথায় দাদা আর কোথায় আমি…। এ অবস্থায় সেটে হঠাৎ দেখা যিশু-আবীরের সঙ্গে। দেবের কাঁধে হাত রেখে ভরসা জুগিয়ে যিশু বলেন, আরে, আমরা পারলে তুই পারবি না? পাশেই বসে থাকা আবীর চট্টোপাধ্যায় বললেন, একদমই তাই, তোমার ময়দানে তুমিও তো দাদা, তাই না?


এবারও দাদাগিরি পরিচালনার দায়িত্বে আছেন অভিজিৎ সেন। তিনি জানান, সঞ্চালকের পাশাপাশি নতুন সিজনে শোয়ের ধরনে খানিকটা বদল আসবে। প্রতিযোগীদের পাশাপাশি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব মেন্টর হিসেবে থাকবেন প্রতি পর্বে। এই ভূমিকার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ অনেকের সঙ্গে যোগাযোগ করেছে দাদাগিরি টিম। শিগগির শুরু হবে দাদাগিরির নতুন সিজন। সে সময় জানা যাবে কারা থাকবেন মেন্টরের ভূমিকায়।

সময়ের আলো/আআ

  বিষয়:   দাদাগিরি  দাদা  দেব 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: