২ যুগ পরে বিদ্যুতের আলো পেল শ্রীপুরের দুই গ্রামের শতাধিক পরিবার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার দুটি গ্রামের শতাধিক পরিবার দীর্ঘ প্রায় দুই যুগ পর বিদ্যুতের সংযোগ পেয়েছে। নতুন এই সংযোগের মাধ্যমে শ্রীপুর

2026-06-26T23:33:22+00:00
2026-06-26T23:33:22+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
২ যুগ পরে বিদ্যুতের আলো পেল শ্রীপুরের দুই গ্রামের শতাধিক পরিবার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১১:৩৩ পিএম 
বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুর উপজেলার দুটি গ্রামের শতাধিক পরিবার দীর্ঘ প্রায় দুই যুগ পর বিদ্যুতের সংযোগ পেয়েছে। নতুন এই সংযোগের মাধ্যমে শ্রীপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে বলে জানিয়েছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার মুলাইদ ও টেপিরবাড়ী গ্রামে দীর্ঘদিন বিদ্যুৎ সুবিধাবঞ্চিত পরিবারের জন্য নির্মিত নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের মতবিরোধের কারণে প্রায় ২০ বছর ধরে শতাধিক পরিবার বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত ছিল। বিষয়টি সংসদ সদস্যের নজরে এলে তিনি দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ প্রায় এক কিলোমিটার নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করে। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর বিদ্যুতের আলো পৌঁছেছে ওইসব পরিবারের ঘরে। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।


ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রকৌশল) শান্তনু রায় জানান, স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে তথ্য পাওয়ার পর তার উদ্যোগে বিদ্যুৎবঞ্চিত পরিবারগুলোর জন্য সংযোগ দেওয়ার কার্যক্রম শুরু করা হয়। এক কিলোমিটার নতুন সঞ্চালন লাইন নির্মাণসহ প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে শ্রীপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাবেক সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রকৌশল) শান্তনু রায়, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব শহিদুল্লাহ বন্দুকসি, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সময়ের আলো/জোই


  বিষয়:   ২ যুগ পরে বিদ্যুতের আলো পেল শ্রীপুরের দুই গ্রামের শতাধিক পরিবার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: