হাকিমপুরে পুকুরে মহিষের গোসল দেখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হিলি প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পুকুরে মহিষের গোসল দেখতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে রোহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬

2026-06-26T23:44:30+00:00
2026-06-26T23:44:30+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
হাকিমপুরে পুকুরে মহিষের গোসল দেখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হিলি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১১:৪৪ পিএম 
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পুকুরে মহিষের গোসল দেখতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে রোহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বৈগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান ওই এলাকার মুদি দোকানদার হারুন রশীদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. মশিউর রহমান বকুল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শিশু রোহানের বাবা দোকানের কাজে এবং মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মা-বাবার অজান্তে রোহান বাড়ি থেকে বের হয়ে খেলতে খেলতে বৈগ্রাম দক্ষিণপাড়া ভাতভাঙ্গা কবরস্থান সংলগ্ন পুকুর পাড়ে চলে যায়। সেখানে এক ব্যক্তির মহিষের গোসল করানো দেখছিল সে। এক পর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের গভীর পানিতে পড়ে ডুবে যায়।


এদিকে দীর্ঘ সময় রোহানকে না পেয়ে মা-বাবা তাকে হন্যে হয়ে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা জানতে পারেন, রোহানকে কালভার্ট বা কবরস্থান পুকুর পাড়ে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে বাবা হারুন রশীদ পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে রোহানের অচেতন দেহ উদ্ধার করে চিৎকার করেন।

তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে নিয়ে আসার পথেই শিশুটির মৃত্যু হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   হাকিমপুর  পুকুর  মহিষ  গোসল  পানিতে ডুবে  শিশুর মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: