কুষ্টিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক যুবক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করা হয়েছে।

2026-06-27T00:23:10+00:00
2026-06-27T00:23:10+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক যুবক
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:২৩ এএম 
ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) রাত প্রায় ৮টা ৫০ মিনিটে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগযোত মাছ বাজার এলাকায় জাহিদের দোকানের সামনে পাকা সড়কে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক যুবকের দেহ তল্লাশি করে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আটক যুবক হলেন উপজেলার পাকুড়িয়া মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে সৈকত মোল্লা (২৭)।
আরও পড়ুন

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নির্দেশনায় এসআই সৈকত, এএসআই মাজেদ, কনস্টেবল হাবিব ও কনস্টেবল আজমের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

এ বিষয়ে ওসি আরিফুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈকত মোল্লার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা এবং অস্ত্রের উৎস সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।

এএডি/


  বিষয়:   কুষ্টিয়া  পুলিশ  অভিযান  অস্ত্র  গুলি  আটক  যুবক  দৌলতপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: