রাজধানীর কাঁটাবন এলাকায় একটি ১৪ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন লাগার পর ভবনের বহু বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্য ছাদে উঠে যান।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৫মিনিটে ভবনটির ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও পড়ুন
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন নিয়ন্ত্রণে একাধিক ইউনিট কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে ভবনের অনেক বাসিন্দা ছাদে গিয়ে আশ্রয় নেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
এএডি/