ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, ধীর উদ্ধার কাজে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। শত বছরের মধ্যে এটি দেশটির অন্যতম ভয়াবহ

2026-06-27T04:53:12+00:00
2026-06-27T04:53:12+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, ধীর উদ্ধার কাজে ক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:৫৩ এএম 
সংগৃহীত ছবি
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। শত বছরের মধ্যে এটি দেশটির অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের উদ্ধারকাজ ধীরগতিতে চলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জনরোষ ও অসন্তোষ বাড়ছে।

সরকারি তথ্য অনুযায়ী, ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ নিহতের সর্বশেষ সংখ্যা নিশ্চিত করেছেন। অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের বরাত দিয়ে তিনি জানান, আহতের সংখ্যা প্রায় তিন হাজারে পৌঁছেছে।

ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ একাধিক শহরে ব্যাপক ধস নামে। সরকারি হিসাবে অন্তত ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এর মধ্যে হাসপাতাল, রেডক্রসের একটি ভবন এবং ফরাসি দূতাবাসও রয়েছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুইটি ভূমিকম্প আঘাত হানে। এতে শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বহু এলাকা কার্যত অচল হয়ে যায়।
আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করেছে, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। একইসঙ্গে প্রায় ৪৯ হাজার ৬০০ জন নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই দুর্যোগে ভেনেজুয়েলার প্রায় ৭০ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে ধীরগতির অভিযোগে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। লা গুয়ারা, কাটিয়া লা মারসহ বহু এলাকায় স্থানীয় বাসিন্দারাই খালি হাতে উদ্ধারকাজ চালাচ্ছেন বলে জানা গেছে।

অনেক জায়গায় বিদ্যুৎ না থাকায় মশাল জ্বালিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ভারী যন্ত্রপাতির অভাবে কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

কাটিয়া লা মার শহরের এক উদ্ধারকর্মী ডিয়েগো গঞ্জালেস জানান, একটি ভবনের ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে তারা দীর্ঘ সময় কাজ করছেন, তবে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় কাজ কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে লা গুয়ারা এলাকার প্যারামেডিক রত্নি বোম্বার্ট জানান, পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে তিনি তার মাকে খুঁজছেন ধ্বংসস্তূপের ভেতরে। তিনি বলেন, ঘটনাস্থলে প্রাথমিকভাবে কোনো সরকারি দল না পৌঁছানোয় স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন।

ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে বহু মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়।

এদিকে আন্তর্জাতিক সহায়তা আসতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, মেক্সিকো, ব্রাজিল, কলম্বিয়া, স্পেন, ফ্রান্স ও তুরস্কসহ একাধিক দেশ উদ্ধারকারী দল ও ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র পৃথকভাবে ১৫ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

এএডি/


  বিষয়:   ভেনেজুয়েলা  ভূমিকম্প  নিহত  ধীর  উদ্ধার  কাজ  ক্ষোভ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: