‘দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

দক্ষ ও শক্তিশালী মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতে বিনিয়োগ বাড়াচ্ছে বলে জানিয়েছেন ঢাকা- ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

2026-06-27T04:59:32+00:00
2026-06-27T04:59:32+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
‘দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার’
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:৫৯ এএম 
ছবি : সময়ের আলো
দক্ষ ও শক্তিশালী মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতে বিনিয়োগ বাড়াচ্ছে বলে জানিয়েছেন ঢাকা- ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষা সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।

শুক্রবার (২৬ জুন) বিকালে কেরানীগঞ্জ উপজেলার পুরাতন ভাড়ালিয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, শিক্ষা খাতকে দক্ষ মানবসম্পদ গঠনের প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করে সরকার এ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে। শিক্ষাখাতে বর্তমান সরকারের বরাদ্দ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য, কৃষি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিয়ে কাজ করছে।
আরও পড়ুন

তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ, স্কুল ড্রেস, উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সংসদ সদস্য আরও বলেন, কেরানীগঞ্জকে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতা ও চাঁদাবাজিমুক্ত শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে। সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এএডি


  বিষয়:   দক্ষ  মানবসম্পদ  শিক্ষা  বিনিয়োগ  সরকার  কেরানীগঞ্জ  ঢাকা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: