‘ভালোবাসার চেয়ে সম্মান বেশি জরুরি’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জানিয়েছেন, আপাতত প্রেম বা বিয়ে- কোনোটিই তার জীবনের অগ্রাধিকার নয়। বরং এমন একজন মানুষের অপেক্ষায়

2026-06-27T06:30:40+00:00
2026-06-27T06:30:40+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
আনন্দ সময়
‘ভালোবাসার চেয়ে সম্মান বেশি জরুরি’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৩০ এএম 
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি : ফেসবুক
জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জানিয়েছেন, আপাতত প্রেম বা বিয়ে- কোনোটিই তার জীবনের অগ্রাধিকার নয়। বরং এমন একজন মানুষের অপেক্ষায় রয়েছেন, যিনি তাকে ও তার পরিবার এবং পেশাকে সমানভাবে সম্মান করবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে তটিনী বলেন, তিনি বর্তমানে কোনো প্রেমের সম্পর্কে নেই। অতীতে অভিনেতা ইয়াশ রোহানকে ঘিরে যে গুঞ্জন ছড়িয়েছিল, সেটিও তিনি আবারও নাকচ করে দিয়েছেন।

অভিনেত্রীর ভাষ্য, ইয়াশ তার খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই নন। যদি কখনো প্রেমের সম্পর্ক থাকত, তাহলে সেটিকে ব্যক্তিগতভাবেই রাখতে চাইতেন। তাই এ বিষয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনে বিশ্বাস না করার আহ্বানও জানান তিনি।
আরও পড়ুন

বিয়ে প্রসঙ্গে তটিনী বলেন, জীবনে সঠিক মানুষকে খুঁজে পেলেই তিনি নতুন অধ্যায় শুরু করবেন। তার মতে, একটি সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়; পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানসিক নিরাপত্তা এবং একজন আরেকজনকে ভালো রাখার মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, অনেক সময় মানুষ ভালোবাসলেও সম্মান দিতে পারে না। এমন সম্পর্কে প্রকৃত শান্তি থাকে না। তাই তার কাছে এমন একজন সঙ্গীই গুরুত্বপূর্ণ, যিনি দিনশেষে তাকে ভালো রাখবেন এবং তার স্বপ্ন ও পেশার মূল্য দেবেন।

এদিকে অভিনয়জীবনেও ব্যস্ত সময় পার করছেন তটিনী। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া তার একাধিক নাটক দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি খাইরুল বাশারের সঙ্গে জুটি বেঁধে অভিনীত পরিচালক সাজ্জাদ হোসেন বাপ্পির নাটক সুতরাং ও দর্শকমহলে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এএডি/


  বিষয়:   ভালোবাসা  সম্মান  জরুরি  অভিনেত্রী  তানজিম সাইয়ারা তটিনী  তটিনী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: