আমার প্রধান লক্ষ্য থাকবে হাসপাতালে দুর্নীতি বন্ধ করা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, হাসপাতালে দুর্নীতি বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য থাকবে। আমরা যদি এগুলো

2026-06-27T15:12:28+00:00
2026-06-27T15:12:28+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
আমার প্রধান লক্ষ্য থাকবে হাসপাতালে দুর্নীতি বন্ধ করা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:১২ পিএম 
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে শামা ওবায়েদ। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, হাসপাতালে দুর্নীতি বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য থাকবে। আমরা যদি এগুলো বন্ধ করতে পারি, তাহলে হাসপাতাল অনেক ভালোভাবে চলবে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

শামা ওবায়েদ বলেন, ‘বর্তমান ভঙ্গুর অর্থনীতিতে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ কী পরিমাণ বরাদ্দ দেওয়া যেতে পারে, এটি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের প্রধানমন্ত্রী সব সেক্টরে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করে চলছেন, যার মধ্যে অগ্রাধিকার রয়েছে স্বাস্থ্য খাত।’


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভৌগোলিক কারণে এই অঞ্চলের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অনেক গুরুত্বপূর্ণ। হাসপাতালটিতে যেসব অনিয়ম রয়েছে, সবকিছু আমাদেরকে ঠিক করতে হবে। সর্বোপরি আমরা চাই আমাদের রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। রোগী হাসপাতালে এসে যদি সেবা না পায় এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে ঢাকায় স্থানান্তর করা হয়, তাহলে এটা হাসপাতালের অদক্ষতা।’ 

তিনি আরও বলেন, ‘বিগত দিনের মতো রাজনৈতিক দলের পরিচয় ধরে কেউ যাতে হাসপাতালে অনৈতিক কাজ বা পরিবেশ নষ্ট না করতে পারে সেটা দেখতে হবে। এক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

সময়ের আলো/মহু


  বিষয়:   ফরিদপুর মেডিকেল কলেজ  হাসপাতাল  দুর্নীতি  শামা ওবায়েদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: