ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রবাস

ইতালিতে নিজ বাসায় একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা সবাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫

2026-06-27T16:49:33+00:00
2026-06-27T17:26:58+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রবাস
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:৪৯ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৫:২৬ পিএম
ইতালিতে তিন জনকে ছুরিকাঘাত করে হত্যা। ছবি : সংগৃহীত
ইতালিতে নিজ বাসায় একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা সবাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চরকাঁকড়া ৫ নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এঘটনায় তাদের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়নও আহত হন।


নিহত কামাল উদ্দিন বাবুলের আত্মীয় আফনান হোসেন নাইম জানান, শুক্রবার স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। এ সময় তারা বাবুল, তার স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাত করে। ঘটনার চলমান অবস্থায় বাবুলের ছেলে অয়ন বাহির থেকে ঘরে প্রবেশ করার সময় বিষয়টি টের পায়। এ সময় দুর্বৃত্তরা দ্রুত বের হওয়ার সময় অয়নকেও কুপিয়ে জখম করে। পরে অয়নের চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে  স্থানীয়রা বাবুলসহ চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং অয়নকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এ ঘটনায় বাবুলের নোয়াখালীর কোম্পানীগঞ্জস্থ গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, স্থানীয় ভাবে বিষয়টি শুনেছি। নিহতের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ইতালি  ছুরিকাঘাত  নোয়াখালী  নিহত 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: