অ্যাকাউন্ট হ্যাক হওয়া ঠেকাতে নতুন ফিচার আনলো ফেসবুক

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

এবার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে নতুন ফিচার নিয়ে এসেছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘ভেরিফিকেশন সেলফি’ নামের নতুন এই ফিচার অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা

2026-06-27T18:18:28+00:00
2026-06-27T18:18:28+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
প্রযুক্তি
অ্যাকাউন্ট হ্যাক হওয়া ঠেকাতে নতুন ফিচার আনলো ফেসবুক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:১৮ পিএম 
ছবি : সংগৃহীত
এবার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে নতুন ফিচার নিয়ে এসেছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘ভেরিফিকেশন সেলফি’ নামের নতুন এই ফিচার অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা নিশ্চিত করতে সহায়তা করে। পাশাপাশি সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতেও বড় ভূমিকা রাখে।

ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো এই ভেরিফিকেশন সেলফি। এই ফিচার ব্যবহার করলে প্রয়োজনে মেটা বা ফেসবুক কর্তৃপক্ষ আপনার পরিচয় দ্রুত যাচাই করতে পারে। ফলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার বা মালিকানা নিশ্চিত করার প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়।

যেভাবে চালু করবেন
ফেসবুক হেল্প সেন্টার থেকে জানা যায়, ফিচারটি চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডান পাশে থাকা থ্রি-লাইন মেনুতে যেতে হবে। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসী থেকে সেটিংস নির্বাচন করে অ্যাকাউন্টস সেন্টারে প্রবেশ করতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে গিয়ে ভেরিফিকেশন সেলফি নির্বাচন করুন এবং সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টটি বেছে নিন।

পরবর্তী ধাপে নেক্সট বাটনে চাপলে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি প্রবেশ করার পর আবার নেক্সট নির্বাচন করে স্টার্ট সেলফি অপশনে ক্লিক করতে হবে।


এরপর মোবাইল ক্যামেরা ব্যবহারের অনুমতি দিলে স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী মুখের সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। প্রয়োজনে মাথা নাড়ানো, ডানে-বামে তাকানো বা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো নির্দেশনা অনুসরণ করতে হতে পারে। ভেরিফিকেশন সফল হলে ফিচারটি সক্রিয় হয়ে যাবে।

তবে শুধু এই ফিচার চালু করলেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ থাকবে বা কখনোই হ্যাক হবে না, এমন কোনো নিশ্চয়তা নেই। নিরাপত্তা আরও জোরদার করতে শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা, নিয়মিত লগইন কার্যক্রম পরীক্ষা করা এবং ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।


সময়ের আলো/আআ



  বিষয়:   অ্যাকাউন্ট  হ্যাক  ফিচার  ফেসবুক 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: