আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাব, নতুন স্বাস্থ্যবিধি চালু করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন স্বাস্থ্যবিধি চালু করেছে ভারত। আফ্রিকার কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি) ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য

2026-06-27T18:53:39+00:00
2026-06-27T19:00:09+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাব, নতুন স্বাস্থ্যবিধি চালু করল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৫৩ পিএম 
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন স্বাস্থ্যবিধি চালু করেছে ভারত। আফ্রিকার কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি) ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি অবস্থা ঘোষণার পর এই পদক্ষেপ নেয় দেশটি। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় ‘এয়ার সুবিধা ২.০’ নামে একটি ডিজিটাল স্বাস্থ্য ঘোষণা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এখন থেকে ভারতে প্রবেশের আগে সব আন্তর্জাতিক যাত্রীকে অনলাইনে বাধ্যতামূলক স্বাস্থ্য স্বঘোষণাপত্র (হেলথ সেলফ-ডিক্লারেশন) জমা দিতে হবে।

স্বঘোষণাপত্রে যাত্রীদের গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার তথ্য এবং বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি উল্লেখ করতে হবে।


ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়, নতুন এ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইবোলার ঝুঁকিতে থাকা যাত্রীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি বিমানবন্দরে আগত আন্তর্জাতিক যাত্রীদের প্রবেশ প্রক্রিয়াও আরও সহজ ও নির্বিঘ্ন হবে।


সময়ের আলো/আআ
  বিষয়:   আফ্রিকা  ইবোলা ভাইরাস  প্রাদুর্ভাব  স্বাস্থ্যবিধি  ভারত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: