‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’, সংসদে স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাজেট আলোচনায় সংসদ সদস্যদের নির্ধারিত সময়ের বাইরে বিএনপির একাধিক সংসদ সদস্য আরেকটু সময় বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করার প্রেক্ষিতে স্পিকার

2026-06-27T19:31:01+00:00
2026-06-27T19:31:01+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
জাতীয়
‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’, সংসদে স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৩১ পিএম 
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
বাজেট আলোচনায় সংসদ সদস্যদের নির্ধারিত সময়ের বাইরে বিএনপির একাধিক সংসদ সদস্য আরেকটু সময় বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করার প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরুর আগে স্পিকার সময়ের ব্যাপারে সদস্যদের সময়ের বিষয়টি মনে করিয়ে দেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘হাতে সময় কম; তাই সরকারি ও বিরোধী দলের হুইপরা সদস্যদের জন্য যে সময় নির্ধারণ করেছেন, তার বাইরে বক্তব্য বাড়ানো হবে না।’


তিনি বলেন, ‘আজ এবং কাল এই দুই দিনই বাজেটের ওপর বক্তব্য চলবে। তারপরে কার্যক্রম, অন্য কার্যক্রম আমরা হাতে নেব। আজকে যে সময়টি আপনাদের সরকারি দল এবং বিরোধী দলের হুইপ নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়টি আমি আহ্বান জানাবার সময়, আপনাদেরকে জানিয়ে দেব এবং এরপর আর বাড়াতে হবে না।’

সময় বাড়ানোর অনুরোধ না করতে সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বাজেট অধিবেশন সফলভাবে শেষ করতে নির্ধারিত সময় মেনে চলা ছাড়া উপায় নেই।’ 

এর আগেও অধিবেশনের শুরুতে ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সময় নির্ধারিত করে দেন স্পিকার।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সংসদ  স্পিকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: