প্রেম নিয়ে যা বললেন তটিনী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বর্তমান সমেয়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি।সম্প্রতি এক

2026-06-27T21:39:34+00:00
2026-06-27T21:39:34+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
আনন্দ সময়
প্রেম নিয়ে যা বললেন তটিনী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:৩৯ পিএম 
তানজিম সাইয়ারা তটিনী। ছবি : সংগৃহীত
বর্তমান সমেয়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। এই অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে জড়াননি।

তবে জীবনে সঠিক মানুষের দেখা পেলে তবেই বিয়ের সিদ্ধান্ত নেবেন। শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন চলছে।

তবে এই জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, ইয়াশ তার খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই নন। তটিনীর কথায়, যদি প্রেম থাকত, তাহলে বিষয়টি আরও ব্যক্তিগতভাবে সামলাতাম। এটা নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। তাই নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো প্রেম নেই।


তার মতে, সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার চেয়েও পারস্পরিক সম্মান ও মানসিক শান্তি বেশি গুরুত্বপূর্ণ।

ভবিষ্যতে কেমন জীবনসঙ্গী চান এমন প্রশ্নে তটিনী জানান, তিনি এমন একজনের অপেক্ষায় আছেন যিনি তাকে ও তার পরিবারকে ভালোবাসবেন এবং তার পেশাকে উপযুক্ত সম্মান দেবেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   প্রেম  তটিনী  বিনোদন  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: