আজ মঞ্চে ‘সুড়ঙ্গ’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আবারও মঞ্চে আসছে আলোচিত মঞ্চনাটক ‘সুড়ঙ্গ’। সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি

2026-06-28T02:44:32+00:00
2026-06-28T02:44:32+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
আনন্দ সময়
আজ মঞ্চে ‘সুড়ঙ্গ’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:৪৪ এএম 
আবারও মঞ্চে আসছে আলোচিত মঞ্চনাটক ‘সুড়ঙ্গ’। সংগৃহীত ছবি
আবারও মঞ্চে আসছে আলোচিত মঞ্চনাটক ‘সুড়ঙ্গ’। সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-২০২৬ উপলক্ষে রোববার (২৮ জুন) সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। এথিক প্রযোজিত এই নাটকটির মঞ্চায়নের আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ। ‘সুড়ঙ্গ’ এথিকের ১৪তম প্রযোজিত নাটক। 

এই নাটকে মানুষের ধন-সম্পদের প্রতি চিরন্তন লোভ, অন্যের সম্পদ নিজের করে নেওয়ার প্রবৃত্তি এবং সেই মানসিকতার নানা দিক ব্যঙ্গ ও হাস্যরসের আবহে তুলে ধরা হয়েছে। 

নির্দেশক মিন্টু সরদার বলেন, নাটকের নাম শক্ত হলেও ভেতরটা খুবই মজার। নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহ নাটকটি লিখেছিলেন কিশোর-কিশোরীদের উপযোগী করে। মঞ্চের জন্য সাহস করে মূল গল্পের সঙ্গে কিছু ডালপালা গজিয়ে দিলাম। দুঃসাহসই বটে। সুড়ঙ্গ যতটা সরল ভেবেছিলাম ভেতরে ঢুকতেই দেখি বেশ গভীর।

নাটকটিতে অভিনয় করছেন- অপ্সরা আফনান, মনি কানচন, সুকর্ন হাসান, প্রদীপ কুমার, আজিম উদ্দিন, নাহিদ মুন্না, রেজিনা রুনি, তানায আজিম, আমেনা আলো, এসপি খান শাওন, রুবেল খান, দীপেন মজুমদার, ইবনে মবিয়া, মেহেরুন নেসা এবং মৃত্তিকা প্রভা।


নাটকটির সহযোগী নির্দেশক হিসেবে রয়েছেন মনি কানচন। মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় শুভাশিস দত্ত তন্ময়, আবহসংগীতে শিশির রহমান, কোরিওগ্রাফিতে এম আর ওয়াসেক এবং পোস্টার ডিজাইনে চারু পিন্টু কাজ করেছেন।

এ ছাড়া প্রযোজনা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন সুকর্ন হাসান এবং প্রযোজনা অধিকর্তা হিসেবে রয়েছেন এথিকের সভাপতি রেজানুর রহমান। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   মঞ্চ  সুড়ঙ্গ  মঞ্চনাটক  সৈয়দ ওয়ালীউল্লাহ  শিল্পকলা একাডেমি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: