ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মধু (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।শনিবার

2026-06-28T08:28:32+00:00
2026-06-28T08:28:32+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৮:২৮ এএম 
ছবি : সময়ের আলো
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মধু (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি গরুর হাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মধু লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মধু পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। গরু কেনাবেচার জন্য তিনি নিয়মিত মালঞ্চি গরুর হাটে আসতেন। শনিবার বিকেলে হাটে এসে তিনি রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় লালমণিরহাট থেকে ছেড়ে আসা দ্রুতগতির লালমণি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করছিল।


এ বিষয়ে শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। পরবর্তী বাংলাবান্দা এক্সপ্রেস ট্রেনে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাবেন। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ট্রেন  কাটা  ব্যবসায়ী  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: