যমুনায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চলে যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থী আরিফুল ইসলাম(১১) এবং জুনায়েদ হোসেনের(১৩) মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনগণ।বৃহস্পতিবার (২৫

2026-06-25T22:30:23+00:00
2026-06-25T22:30:23+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
সারাদেশ
যমুনায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:৩০ পিএম 
ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চলে যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থী আরিফুল ইসলাম(১১) এবং জুনায়েদ হোসেনের(১৩) মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনগণ।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে এগারটায় যমুনা নদী থেকে তাদের মরদেহ দুটি  উদ্ধার করা হয়।

নিহত আরিফুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা গ্রামের আব্দুল হালিমের পুত্র এবং জুনায়েদ হোসেন টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার ভদ্রশিমুল হালিদাপাড়ার গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র। তারা  দুজনেই কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলুম কওমি ও হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।

খবর পেয়ে কাজিপুর থানার অন্তর্গত নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ  ও নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, তিনজন গোসলে নেমে একজন তীরে উঠলেও বাক দুইজন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা  জাল দিয়ে দুপুরের দিকে তাদের মরদেহ উদ্ধার করে।


জজিরা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিনুল ইসলাম শাহিন জানান, ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আজকে সকাল দশটার দিকে  মাদ্রসা সংলগ্ন যমুনার ৬ নম্বর ঘাট এলাকায় গোসলে নামে। এসময় ওই দুইজন পানিতে তলিয়ে যায়। পরে তাদের সাথে গোসলে নামা শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টার চেষ্টায় দুই শিক্ষার্থীকে পানি থেকে উদ্ধার করে। ততক্ষণে তারা মারা গেছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   যমুনা  নিখোঁজ  শিক্ষার্থী  লাশ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: