রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
রোববার (২৮ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিন-
পরিকল্পনা প্রতিমন্ত্রীর কর্মসূচিসকাল সাড়ে ১০টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে সিটা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
গণশিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচিসকাল ১০টায় তেজগাঁও কলেজের কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আরও পড়ুন
বাণিজ্যমন্ত্রীর কর্মসূচিসকাল ১০টায় আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবন পর্যন্ত আন্তর্জাতিক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় বিডা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচিসকাল ১০টায় রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইনের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। উদ্বোধনের পর তিনি আলোচনা সভায় অংশ নেবেন।
ডিএসসিসির কর্মসূচি সকাল ১০টায় ধানমন্ডির কাকলী হাইস্কুল অ্যান্ড কলেজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ভিটামিন-এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচিবিকেল ৪টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এএডি/