যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

যশোর সংবাদদাতা

সারাদেশ

যশোর-মাগুরা মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার

2026-06-28T10:21:28+00:00
2026-06-28T10:21:28+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
যশোর সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১০:২১ এএম 
প্রতীকী ছবি
যশোর-মাগুরা মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাশিমপুর বাজারসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা (৪০) সদর উপজেলার লেবুতলা হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা লুৎফর মোল্লা।

নিহতের চাচাতো ভাই জাহিদুর রহমান জানান, সেলিম রেজা স্ত্রী ও এক মেয়েকে নিয়ে যশোর শহরে বসবাস করতেন। প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে হাশিমপুর বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।


যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   যশোর  সড়ক দুর্ঘটনা  স্কুলশিক্ষক  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: