রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি মো. ইমরান হোসেন (৩৫)কে

2026-06-28T10:56:17+00:00
2026-06-28T17:07:16+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১০:৫৬ এএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ৫:০৭ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি মো. ইমরান হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়।


ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাজধানী  নিষিদ্ধ  ঘোষিত  আওয়ামী লীগ  নেতা  গ্রেপ্তার 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: