সাদা খাতা ও অনুপস্থিতি নিয়েও রিভিউ আবেদন, দুই পরীক্ষার্থীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন (রিভিউ) আবেদন ঘিরে বিস্ময়কর দুটি ঘটনা সামনে এসেছে। পরীক্ষায় একজন সম্পূর্ণ সাদা উত্তরপত্র জমা

2026-06-28T13:22:45+00:00
2026-06-28T13:22:45+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
সাদা খাতা ও অনুপস্থিতি নিয়েও রিভিউ আবেদন, দুই পরীক্ষার্থীকে শোকজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১:২২ পিএম 
সংগৃহীত ছবি
আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন (রিভিউ) আবেদন ঘিরে বিস্ময়কর দুটি ঘটনা সামনে এসেছে। পরীক্ষায় একজন সম্পূর্ণ সাদা উত্তরপত্র জমা দেওয়ার পরও এবং আরেকজন পরীক্ষায় উপস্থিত না থেকেও পুনর্মূল্যায়নের আবেদন করায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

সম্প্রতি পৃথক দুটি নোটিশে সংশ্লিষ্ট দুই পরীক্ষার্থী- মুহাম্মদ সাইফুল আমিন ও সাইদুল ইসলামকে ১০ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে সন্তোষজনক জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বার কাউন্সিলের নোটিশ অনুযায়ী, মুহাম্মদ সাইফুল আমিন গত বছরের ২৮ জুন অনুষ্ঠিত আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় অংশ নিলেও তার উত্তরপত্র ছিল সম্পূর্ণ সাদা। পরে ফল প্রকাশের পর তিনি সেই উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেন। বিষয়টি যাচাই করতে গিয়ে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি জানতে পারে, মূল্যায়নের জন্য কোনো উত্তরই সেখানে লেখা ছিল না।
আরও পড়ুন

এ কারণে তাকে জানতে চাওয়া হয়েছে, কোন ভিত্তিতে তিনি পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন এবং উত্তরবিহীন একটি খাতা কীভাবে পুনর্মূল্যায়ন সম্ভব বলে তিনি মনে করেছেন।

অন্যদিকে, সাইদুল ইসলাম লিখিত পরীক্ষায় অংশই নেননি। পরীক্ষা কেন্দ্রের উপস্থিতির রেকর্ডে তাকে অনুপস্থিত পাওয়া গেলেও ফল প্রকাশের পর তিনিও পুনর্মূল্যায়নের আবেদন করেন।

এ ঘটনায় নোটিশে বলা হয়েছে, যে পরীক্ষায় তিনি অংশগ্রহণই করেননি, সেই পরীক্ষার ফল বা উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন কোন যুক্তিতে করেছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।

বার কাউন্সিল জানিয়েছে, লিখিত পরীক্ষার রেকর্ড ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনার পর বিষয় দুটি এনরোলমেন্ট কমিটির নজরে আসে। এরপর কমিটির নির্দেশনা অনুযায়ী উভয় পরীক্ষার্থীকে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এএডি/
  বিষয়:   সাদা  খাতা  অনুপস্থিতি  রিভিউ  আবেদন  দুই  পরীক্ষার্থী  শোকজ 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: