দীর্ঘ বিরতির পর আইটেম গানে সিন্ডি রোলিং

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বড় পর্দায় আবারও নাচ ও গ্ল্যামারের ঝলক নিয়ে ফিরছেন চিত্রনায়িকা ও অভিনেত্রী সিন্ডি রোলিং। দীর্ঘ বিরতির পর দুটি নতুন চলচ্চিত্রের

2026-06-28T13:45:16+00:00
2026-06-28T13:45:16+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
আনন্দ সময়
দীর্ঘ বিরতির পর আইটেম গানে সিন্ডি রোলিং
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১:৪৫ পিএম 
অভিনেত্রী সিন্ডি রোলিং। ছবি : সংগৃহীত
বড় পর্দায় আবারও নাচ ও গ্ল্যামারের ঝলক নিয়ে ফিরছেন চিত্রনায়িকা ও অভিনেত্রী সিন্ডি রোলিং। দীর্ঘ বিরতির পর দুটি নতুন চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন তিনি। এর মধ্যে ওয়ালিদ আহমেদ পরিচালিত ‘জীবনের খেলা’ চলচ্চিত্রের একটি গান রয়েছে। অন্য একটি নতুন সিনেমার জন্যও একই ধরনের বিশেষ গানে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী।

শুধু পারফরম্যান্সেই নয়, এবার নিজের লুক ও উপস্থাপনাতেও ভিন্নতা আনতে কাজ করছেন সিন্ডি। দুটি আইটেম গানের পোশাকের নকশা নিজেই করছেন তিনি। তার বিশ্বাস, নতুন স্টাইলিং ও উপস্থাপনার কারণে দর্শক আগের চেয়ে ভিন্ন এক সিন্ডিকে দেখতে পাবেন।

নতুন কাজ প্রসঙ্গে সিন্ডি রোলিং বলেন, ‘জীবনের খেলা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অভিনেতা সজল–এর সঙ্গে কাজ করছেন তিনি। পরিচালক ওয়ালিদ আহমেদ তার ওপর আস্থা রাখায় তিনি কৃতজ্ঞ বলেও জানান।
আরও পড়ুন

তিনি বলেন, নিজের প্রতিটি চলচ্চিত্রেই স্টাইলিং ও উপস্থাপনার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। এমনকি ‘কমন জেন্ডার’ এবং ‘চোরাবালি’ সিনেমায় কোরিওগ্রাফিতেও সরাসরি যুক্ত ছিলেন। এবারও দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন কিছু উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছেন উল্লেখ করে সিন্ডি বলেন, তার আগের চলচ্চিত্র ‘মেঘের কপাট’, ‘সুপারহিরো’, ‘কমন জেন্ডার’, ‘চোরাবালি’ ও ‘কিস্তিমাত’-এর প্রতি দর্শকদের ভালোবাসাও তাকে নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করছে।

ক্যারিয়ারের শুরুতেই নোমান রবিন পরিচালিত ‘কমন জেন্ডার’ সিনেমার আইটেম গানের মাধ্যমে বড় পর্দায় পরিচিতি পান সিন্ডি। পরে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ চলচ্চিত্রে তার পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়ায়। সেই গানের সংগীত পরিচালনা করেছিলেন ফুয়াদ আল মুক্তাদির। এছাড়া আরিফিন শুভ অভিনীত ‘কিস্তিমাত’ সিনেমার আইটেম গানও দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পায়।

অভিনয়ের স্বীকৃতিও পেয়েছেন সিন্ডি রোলিং। ‘কমন জেন্ডার’ চলচ্চিত্রটি আন্তর্জাতিক পর্যায়ে গোল্ডেন গ্লোব ফিল্ম ফেস্টিভ্যাল-এ নির্বাচিত হয়েছিল। পাশাপাশি ২০২৪ সালে নিউইয়র্কের সুচিত্রা সেন ফিল্ম ফেস্টিভ্যাল-এ ‘মেঘের কপাট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন।

এএডি/


  বিষয়:   দীর্ঘ  বিরতি  আইটেম  গান  সিন্ডি রোলিং 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: