ফুটবল বিশ্বকাপ দেখতে কানাডায় ভিসা পেয়েছেন মাত্র ৪৫ বাংলাদেশি

সময়ের আলো ডেস্ক

খেলা

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ দেখতে কানাডা যাওয়ার স্বপ্ন ছিল বহু বাংলাদেশি ফুটবলপ্রেমীর। তবে সেই স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে দেশটির কঠোর

2026-06-28T17:52:50+00:00
2026-06-28T17:52:50+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
খেলা
ফুটবল বিশ্বকাপ দেখতে কানাডায় ভিসা পেয়েছেন মাত্র ৪৫ বাংলাদেশি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:৫২ পিএম 
বিশ্বকাপ উপলক্ষে ভিসার জন্য আবেদন করা বাংলাদেশিদের অধিকাংশই অনুমোদন পাননি। ছবি : সংগৃহীত
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ দেখতে কানাডা যাওয়ার স্বপ্ন ছিল বহু বাংলাদেশি ফুটবলপ্রেমীর। তবে সেই স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে দেশটির কঠোর ভিসানীতি। বিশ্বকাপ উপলক্ষে ভিসার জন্য আবেদন করা বাংলাদেশিদের অধিকাংশই অনুমোদন পাননি।

কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে বিশ্বকাপ উপলক্ষে মোট ২৮৫টি ভিসা আবেদন জমা পড়েছিল। এর মধ্যে মাত্র ৪৫ জন ভিসা পেয়েছেন। অর্থাৎ ২৪০ জনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, যা মোট আবেদনের প্রায় ৮৪ দশমিক ২১ শতাংশ।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই বিশ্বকাপ দেখতে কানাডায় যেতে আগ্রহী বহু ফুটবলপ্রেমীর আবেদন বাতিল হয়েছে। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ১৬০টির বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১৭ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে মাত্র ৪১ শতাংশ আবেদন অনুমোদিত হয়েছে, আর ৫৯ শতাংশ আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।

সবচেয়ে বেশি আবেদন এসেছিল আফ্রিকার দেশ ঘানা থেকে। দেশটি থেকে ১ হাজার ৭২৫টি আবেদন প্রক্রিয়াকরণ করা হলেও অনুমোদন পেয়েছে ১১ শতাংশেরও কম।


অন্যদিকে, দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার ক্ষেত্রে চিত্র ছিল ভিন্ন। কানাডায় তাদের জাতীয় দলের কোনো ম্যাচ না থাকলেও ১ হাজার ৬৩০টি আবেদনের মধ্যে ৬৯ শতাংশই অনুমোদন পেয়েছে।

কানাডায় প্রবেশের জন্য সাধারণত টেম্পোরারি রেসিডেন্ট ভিসা (টিআরভি) অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) প্রয়োজন হয়। যেসব দেশের নাগরিকরা শুধু ইটিএর মাধ্যমে ভ্রমণ করতে পারেন, তাদের আবেদনের ৯৬ শতাংশই অনুমোদিত হয়েছে। অস্ট্রেলিয়া ও জার্মানির মতো দেশের প্রায় সব আবেদনই গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশসহ যেসব দেশের নাগরিকদের নিয়মিত ভিসা নিতে হয়, তাদের ক্ষেত্রে অনুমোদনের হার ছিল মাত্র ৩২ শতাংশ। সিরিয়া, উগান্ডা ও শ্রীলঙ্কার আবেদনকারীদের কেউই ভিসা পাননি। আবেদনকারীদের পর্যাপ্ত আর্থিক সক্ষমতা, ভ্রমণের সুস্পষ্ট পরিকল্পনাসহ বিভিন্ন তথ্য-প্রমাণ যাচাই করে ভিসা অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র : সিটিভি নিউজ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ফুটবল বিশ্বকাপ  কানাডা  ভিসা  বাংলাদেশি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: