মেহেরপুরের চাকরির মেলায় ২৮০ জনের চাকরি

মেহেরপুর প্রতিনিধি

চাকরি

মেহেরপুরে চাকরি মেলায় ১২টি প্রতিষ্ঠানে চাকরি পেলো ২৮০ জন। রোববার (২৮ জুন) পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপি অনুষ্ঠিত এই চাকরি মেলায়

2026-06-28T20:36:40+00:00
2026-06-28T20:36:40+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
চাকরি
মেহেরপুরের চাকরির মেলায় ২৮০ জনের চাকরি
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৮:৩৬ পিএম 
মেহেরপুরে চাকরি মেলায় ১২টি প্রতিষ্ঠানে চাকরি পেলো ২৮০ জন। ছবি : সময়ের আলো
মেহেরপুরে চাকরি মেলায় ১২টি প্রতিষ্ঠানে চাকরি পেলো ২৮০ জন। রোববার (২৮ জুন) পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপি অনুষ্ঠিত এই চাকরি মেলায় আবেদনের প্রেক্ষিতে তাদের প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় চাকরি মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শামীম হোসেন ও যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক ওবায়দুল বাশার।

চাকরি প্রাপ্তরা জানান, আমাদের মতো বেকার যুবকদের জন্য কাজের সন্ধানে এমন আয়োজনে আমরা অত্যন্ত খুশি। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এই চাকরি মেলা আয়োজন করায় ইয়ামাহা, ওয়ালটন, হোন্ডা, বিডি জবস, পিএসপি গ্রুপের মত কোম্পানিতে চাকরির সুযোগ পেয়েছি।


চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিরা বলেন, দক্ষ জনবল পেতে এই চাকরি মেলায় আবেদন গ্রহণ করে চাকরি দেওয়ার উদ্দেশ্যে এখানে অংশগ্রহণ করেছি। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, দারিদ্র বিমোচন সংস্থার আয়োজনে সরকারের এমন সহযোগিতা সমাজে বেকারত্ব ঘুচাতে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করছি।

সরকারের ‘অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মসংস্থানের পুনরুদ্ধার ও অগ্রগতি’ প্রকল্পের আওতায় এই চাকরি মেলায় ৪৫০ জন আবেদনকারী অংশগ্রহণ করেন।

সময়ের আলো/জোই



  বিষয়:   মেহেরপুর  চাকরি  মেলা 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: