টাঙ্গাইলে বাবা ও পাঁচ ছেলেসহ ৮ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দায়ে বাবা ছেলেসহ আটজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে

2026-06-28T22:03:26+00:00
2026-06-28T22:03:26+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে বাবা ও পাঁচ ছেলেসহ ৮ জনের যাবজ্জীবন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১০:০৩ পিএম 
সংগৃহীত ছবি
টাঙ্গাইলে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দায়ে বাবা ছেলেসহ আটজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড, অনাদায়ে বিভিন্ন মেয়াদে অতিরিক্ত কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (২৮ জুন) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় দেন। 

দণ্ডিত আসামিরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের দবির উদ্দিন (৬৫) এবং তার পাঁচ ছেলে রফিক মিয়া (৪৫), তোফাজ্জল হোসেন (৩৫), ময়দান আলী (৩৩), হাসেম আলী (৪২) ও আ. রহমান (৩৮), হাসেম আলীর স্ত্রী শিল্পী বেগম (৩২) এবং একই গ্রামের মৃত ইনছাদ আলীর ছেলে হজরত আলী (৫০)।


আদালত সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর (৭০) বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী আসামিদের সঙ্গে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে বিগত ২০২২ সালের ২৪ জুলাই সকালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে মোহাম্মদ আলীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মেয়ে মর্জিনা আক্তার বাদি হয়ে ওইদিনই টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার এসআই (নিরস্ত্র) মো. রেহানুল ইসলাম ২০২২ সালের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচার শেষে এজাহার নামীয় আটজন আসামিকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি হাসেম আলী বাদে অন্য সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আসামিদের টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ওই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শামীমুল আক্তার শামীম।

সময়ের আলো/জোই


  বিষয়:   টাঙ্গাইল  বাবা  ছেলে  যাবজ্জীবন  টাঙ্গাইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: