ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের

2026-06-29T10:09:11+00:00
2026-06-29T10:09:11+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:০৯ এএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের লক্ষণ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।

সোমবার (২৯ জুন) সকালে মমেক হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃত শিশুটি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা ৯ মাস বয়সী এক ছেলে শিশু। গত ২৭ জুন তাকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টায় শিশুটি মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ২৩ জন শিশু হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ২৭ জন শিশু।


গত ১৭ মার্চ থেকে শুরু করে আজ ২৯ জুন সকাল পর্যন্ত হাসপাতালে হামের মোট ২ হাজার ৪২৭ জন শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ২৭২ জন শিশু। মোট মৃত্যু ৬০ জন শিশু। বর্তমানে চিকিৎসাধীন ৯৫ জন শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. ওমর ফারুক জানান, গত কয়েক সপ্তাহের তুলনায় বর্তমানে নতুন রোগী ভর্তির সংখ্যা ধীরে ধীরে কমছে এবং অনেক শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়।

তিনি অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা নিশ্চিত করতে হবে।

ডা. মো. ওমর ফারুক আরও জানান, হাসপাতালে নবজাতকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যাধুনিক এনআইসিইউ সরঞ্জাম ইতোমধ্যে এসে পৌঁছেছে। খুব শিগগিরই এসব যন্ত্রপাতি স্থাপন ও পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে পূর্ণাঙ্গভাবে সেবা চালু করা হবে। এই এনআইসিইউ ইউনিটটি পুরোদমে চালু হলে সংকটাপন্ন নবজাতকদের আরও আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে, যা শিশু মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ময়মনসিংহ  হাম উপসর্গ  শিশুর মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: