কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে একই দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সহোদর ভাইয়ের মৃত্যুর এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আপন দুই ভাইকে হারিয়ে

2026-06-29T12:25:16+00:00
2026-06-29T12:32:03+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:২৫ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ১২:৩২ পিএম
সংগৃহীত ছবি
চাঁদপুরের হাজীগঞ্জে একই দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সহোদর ভাইয়ের মৃত্যুর এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আপন দুই ভাইকে হারিয়ে পুরো পরিবারে এখন চলছে শোকের মাতম। এমন মর্মান্তিক ঘটনায় আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার ‘শুকু কমিশনার বাড়ির’ বাসিন্দা এবং হাজীগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী শাহিন রোববার (২৮ জুন) দিনের বেলা মারা যান। জোহরের নামাজের পর তার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


বড় ভাইয়ের দাফন সম্পন্ন করে পরিবারের সদস্যরা যখন শোক সামলে ওঠার চেষ্টা করছিলেন, ঠিক তখনই নেমে আসে দ্বিতীয় আঘাত। একই দিন রাত ১০টা ৫০ মিনিটে মারা যান শাহিনের ছোট ভাই আলমগীর হোসেন। তিনিও পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার পর তিনি মারা যান।

একই দিনে দুই সহোদরের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় স্তব্ধতা নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জনি চৌধুরী গভীর দুঃখ প্রকাশ করে বলেন, একই দিনে এক পরিবারের দুই ভাইকে হারানোর মতো এমন মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় খুবই বিরল। এই দুটি মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। আমরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

পরিবারের দুই উপার্জনক্ষম ও প্রিয় সদস্যকে হারিয়ে নিহতের পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা। শোকগ্রস্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে পাড়া-প্রতিবেশী ও স্থানীয় ব্যবসায়ীরা তাদের বাড়িতে ভিড় করছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   ভাই  শোক  মৃত্যু  হাজীগঞ্জ  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: