রাউজানে চাচাতো ভাইয়ের লাকড়ির আঘাতে যুবক নিহত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাই শাহজাহানের লাকড়ির আঘাতে মো. আবদুল মান্নান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। চিকিৎসাধীন

2026-06-29T12:37:02+00:00
2026-06-29T14:47:39+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
রাউজানে চাচাতো ভাইয়ের লাকড়ির আঘাতে যুবক নিহত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:৩৭ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ২:৪৭ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামের রাউজানে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাই শাহজাহানের লাকড়ির আঘাতে মো. আবদুল মান্নান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

মান্নান উপজেলার হলদিয়া ইউনিয়নের মো. কবির আহমদের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচাতো ভাই শাহজাহান পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরের দিকে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। তর্কবিতর্কের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাই শাহজাহান একটি গাছের টুকরো বা লাকড়ি দিয়ে মান্নানের মাথায় সজোরে আঘাত করেন। আঘাতের সঙ্গে সঙ্গেই মান্নান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।


ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাতের দিকে তিনি মারা যান করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাচাতো ভাইয়ের লাকড়ির আঘাতে আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

অভিযুক্ত শাহজাহানকে আটকে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

সময়ের আলো/জোই


  বিষয়:   রাউজান  চাচাতো ভাই  লাকড়ি  আঘাত  যুবক  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: