এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ক্রিকেটের ঐতিহ্যবাহী ও প্রাচীন আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ লাভ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি

2026-06-29T17:53:05+00:00
2026-06-29T17:53:05+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
খেলা
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৫৩ পিএম 
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল। সংগৃহীত ছবি
ক্রিকেটের ঐতিহ্যবাহী ও প্রাচীন আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ লাভ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার (২৮ জুন) ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের বিখ্যাত 'অনার্স বোর্ড'-এর সামনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই স্মারক তুলে দেওয়া হয়।

এবারের লটে তামিম ইকবালের সঙ্গে বিশ্বক্রিকেটের আরও চার তারকা এই অনন্য সম্মাননায় ভূষিত হয়েছেন। তারা হলেন ভারতের তারকা ব্যাটার চেতেশ্বর পুজারা, নিউজিল্যান্ডের দুই কিংবদন্তি নারী ক্রিকেটার সোফি ডিভাইন ও সুজি বেটস এবং অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার মেলানি জোন্স।

নতুন আজীবন সদস্যদের স্বাগত জানিয়ে এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রব লসন বলেন, ‘পাঁচজন অসামান্য ক্রিকেটারকে আমাদের নতুন আজীবন সদস্য হিসেবে গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। ক্রিকেটের প্রতি তাদের দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের কারণেই তারা এই সম্মানের যোগ্য। আগামী দিনগুলোতে এমসিসি সদস্য হিসেবে লর্ডসে তাদের স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি।’

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসি বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রভাবশালী সংস্থা। ক্রিকেটের আইনকানুন তৈরি, সংশোধন ও এর ঐতিহ্য ধরে রাখতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান সহায়ক হিসেবে কাজ করে এই ক্লাব। ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডেরও স্বত্বাধিকারী তারা।


তামিম ইকবাল চতুর্থ বাংলাদেশি হিসেবে এমসিসির এই মর্যাদাপূর্ণ তালিকায় নাম লেখালেন। বাংলাদেশ থেকে সর্বপ্রথম এই সম্মান পেয়েছিলেন বিসিবির প্রয়াত সহসভাপতি রাইসউদ্দিন আহমেদ। এরপর ২০০৩ সালে সদস্যপদ পান বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং ২০২৩ সালে সর্বশেষ এই আজীবন সদস্যপদ পেয়েছিলেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবরে এমসিসির ক্রিকেট কমিটিতে প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ২০১৯ সালে জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ার পর তিনি সেই পদ থেকে পদত্যাগ করেছিলেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: