সীমান্তে পুশইন: ২ জনকে ফেরত পাঠাল বিজিবি

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের শ্রীবরদী সীমান্তের খারামোরা এলাকায় মানবপাচারকারী চক্রের মাধ্যমে দুই জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ

2026-06-29T19:32:00+00:00
2026-06-29T19:32:00+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
সীমান্তে পুশইন: ২ জনকে ফেরত পাঠাল বিজিবি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:৩২ পিএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
শেরপুরের শ্রীবরদী সীমান্তের খারামোরা এলাকায় মানবপাচারকারী চক্রের মাধ্যমে দুই জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (২৯ জুন) সকালে ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজিবি সূত্র জানায়, মানবপাচারকারীরা ওই দুইজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। পরবর্তীতে তাওয়াকুচা বিওপি’র ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১০৯৭ এর পাশ দিয়ে তাদের ভারতের দিকে ফেরত পাঠায়।

মানবপাচারকারীদের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করা ওই দুই ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের যশোরের বাসিন্দা বলে দাবি করলেও কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি বলেও জানা যায়।


ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সকালে সীমান্ত এলাকায় দুইজনকে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের ভারতের সীমানায় রেখে আসা হয়।

তিনি বলেন, সীমান্তে মানবপাচারসহ সবধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সীমান্ত  পুশইন  বিজিবি  শেরপুর  বিজিবি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: