ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত ৪৩০

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সর্বশেষ জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে জেলায় মোট

2026-06-29T22:50:52+00:00
2026-06-29T22:50:52+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত ৪৩০
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৫০ পিএম 
ছবি : সময়ের আলো
ঝালকাঠি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সর্বশেষ জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩০ জনে। বর্তমানে সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ২০জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সোমবার (২৯জুন) প্রকাশিত ডেঙ্গু রোগের পরিস্থিতি প্রতিবেদনে দেখা যায়, ঝালকাঠি জেলায় সর্বমোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪৩০জন। যার মধ্যে ২০জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ১৪জন, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন এবং কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতালের ছাড়পত্র নিয়েছেন ৪১০জনে। 
 
ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. আবুয়াল হাসান জানান, ঝালকাঠিতে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে। জুন মাস থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতা বিদ্যমান। জাতীয় পর্যায়ে ডেঙ্গু রোগীর তথ্য বিশ্লেষণে বরিশাল বিভাগে সর্বোচ্চ আক্রান্তের হার পরিলক্ষিত হচ্ছে।

ক্রমাবনতিশীল পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্বর হলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক পরীক্ষা করুন। পর্যাপ্ত তরল খাবার, স‍্যুপ, ডাবের পানি, খাবার স্যালাইন খান। কৃত্রিম, রঙিন কোমল পানীয়, ফ্রুট জুস পরিহার করুন। কোন অবস্থাতেই প‍্যারাসিটামল ব্যতীত অন্য কোন ব্যথানাশক ঔষধ সেবন করবেন না। ডেঙ্গুর চিকিৎসায় এন্টিবায়োটিকের ব্যাবহার অপ্রয়োজনীয়। অধিকাংশ ক্ষেত্রেই বাসায় চিকিৎসা সম্ভব।


রক্তের অণুচক্রিকার সংখ্যা নিয়ে অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য সকলকে পরামর্শ প্রদান করছি। অণুচক্রিকার সংখ্যা বাড়াতে পেঁপে পাতার রসের ব্যবহার বৈজ্ঞানিক গবেষণা দ্বারা সমর্থিত নয়। আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায় এর ব্যবহারকে নিরুৎসাহিত করে। বমি, পেটে ব্যথা, রক্তক্ষরণ কিংবা প্রসাব কমে যাওয়ার মত পরিস্থিতির উদ্ভব হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবারও পরামর্শ দেন তিনি। 

জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে এবং হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সবধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   ঝালকাঠি  ডেঙ্গু  প্রকোপ  আক্রান্ত  ঝালকাঠি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: