২০২৬ বিশ্বকাপ নিয়ে যা বলে গেছেন ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক

খেলা

উত্তর আমেরিকার তিন দেশ-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের লড়াই জমে উঠেছে। এরই মধ্যে ২০১৮ সালে

2026-06-30T21:05:15+00:00
2026-06-30T21:05:15+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
২০২৬ বিশ্বকাপ নিয়ে যা বলে গেছেন ম্যারাডোনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:০৫ পিএম 
দিয়েগো ম্যারাডোনা। সংগৃহীত ছবি
উত্তর আমেরিকার তিন দেশ-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের লড়াই জমে উঠেছে। এরই মধ্যে ২০১৮ সালে দেওয়া আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে।

১৯৮৬ সালে মেক্সিকোর মাটিতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা ইতিহাসের প্রথম দেশ হিসেবে তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পরও মেক্সিকোকে এ দায়িত্বের উপযুক্ত মনে করেননি। লাতিন আমেরিকার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘মেক্সিকো এটা পাওয়ার যোগ্যই না। মেক্সিকানরা যখনই জার্মানি বা ব্রাজিলের মুখোমুখি হয়, তখনই তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।’

যুক্তরাষ্ট্র ও কানাডা নিয়েও আপত্তি তুলেছিলেন ম্যারাডোনা। কানাডার ফুটবল সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ওদের ফুটবল নিয়ে কোনো খাঁটি আবেগ নেই। কানাডিয়ানরা বড়জোর ভালো স্কিইয়ার হতে পারে।’


অন্যদিকে যুক্তরাষ্ট্রের কর্পোরেট সংস্কৃতি ও বিজ্ঞাপননির্ভর মানসিকতার সমালোচনা করে ম্যারাডোনা দাবি করেছিলেন, ১৯৯৪ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ফুটবলের প্রচলিত ৯০ মিনিটের পরিবর্তে ২৫ মিনিট করে চার কোয়ার্টারে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল, যাতে বেশি বিজ্ঞাপন প্রচার করা যায়। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমেরিকানরা তো বিজ্ঞাপনের স্বার্থে খেলাটিকে ২৫ মিনিটের চার পিরিয়ডে ভাগ করতে চেয়েছিল।’

সম্প্রতি সেই মন্তব্যই নতুন করে আলোচনায় এসেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। যদিও ম্যাচকে আনুষ্ঠানিকভাবে চার কোয়ার্টারে ভাগ করা হয়নি, তবে হাইড্রেশন ব্রেক চালু থাকায় অনেকের মতে একটি ম্যাচ কার্যত চার ভাগে বিভক্ত হয়েছে। এ কারণেই ম্যারাডোনার সেই পুরোনো মন্তব্য আবারও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   দিয়েগো ম্যারাডোনা  বিশ্বকাপ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: