জায়হান হত্যাকাণ্ড : ১৬৪ ধারায় প্রধান আসামির দোষ স্বীকার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের পটিয়ায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা শিশু জায়হান হত্যা মামলার প্রধান আসামি সাদিয়া সুলতানা নিহা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

2026-06-30T21:27:46+00:00
2026-06-30T21:44:25+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সারাদেশ
জায়হান হত্যাকাণ্ড : ১৬৪ ধারায় প্রধান আসামির দোষ স্বীকার
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:২৭ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ৯:৪৪ পিএম
ছবি : সময়ের আলো
চট্টগ্রামের পটিয়ায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা শিশু জায়হান হত্যা মামলার প্রধান আসামি সাদিয়া সুলতানা নিহা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালতে তাকে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফরহাদ তিন আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রধান আসামি সাদিয়া সুলতানা নিহার তিন দিনের রিমান্ড এবং তার বাবা সাইফুল ইসলাম ও মা শাহনুর আক্তারের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে মঙ্গলবার আদালতে তোলা হলে নিহা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।


পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং আদালতে নিহার দেওয়া স্বীকারোক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের মূল রহস্য ও উদ্দেশ্য উদঘাটিত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহার বাবা সাইফুল ইসলামকে জায়হানের বাবা অপমান করেছিলেন। সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্বীকারোক্তিতে উঠে এসেছে।

উল্লেখ্য, গত ১৬ জুন পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় নির্মমভাবে খুন হয় শিশু জায়হান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে সাদিয়া সুলতানা নিহাসহ তার বাবা সাইফুল ইসলাম ও মা শাহনুর আক্তারকে আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   পটিয়া  জায়হান  হত্যাকাণ্ড  আসামি  দোষ  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: