নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের তিন ম্যাচের পর শেষ বত্রিশেও জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সেলেসাওরা।

2026-07-01T09:34:08+00:00
2026-07-01T09:34:08+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:৩৪ এএম 
নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছে কার্লো আনচেলত্তির দল। ছবি : সংগৃহীত
বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের তিন ম্যাচের পর শেষ বত্রিশেও জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সেলেসাওরা। তবে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছে কার্লো আনচেলত্তির দল।

জাপানকে ২–১ গোলে হারানোর ম্যাচে বাঁ ঊরুর হ্যামস্ট্রিংয়ে চোট পান ব্রাজিলের তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা। পরে স্ক্যানে চোট নিশ্চিত হওয়ার কথা জানিয়ে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, জাতীয় দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা ও পুনর্বাসন চলছে।

যদিও পাকেতাকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছে সিবিএফ, তবে নরওয়ের বিপক্ষে তার খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। 

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছেন, এই ম্যাচে পাকেতার মাঠে নামার সম্ভাবনা নেই।


আগামী ৫ জুলাই নিউ জার্সিতে বাংলাদেশ সময় রাত ২টায় শেষ ষোলোতে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

অন্যদিকে, শেষ বত্রিশের ম্যাচে আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। ৩৯ মিনিটে আন্তোনিও নুসার গোলে এগিয়ে যায় নরওয়ে। ৭৪ মিনিটে আমাদ দিয়ালো সমতা ফেরালেও ৮৬ মিনিটে আর্লিং হালান্ডের জয়সূচক গোলে শেষ পর্যন্ত জয় তুলে নেয় নরওয়ে। এবারের বিশ্বকাপে এটি হালান্ডের পঞ্চম গোল।

এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিলের জন্য নরওয়ে বড় পরীক্ষাই হতে যাচ্ছে। তার ওপর পাকেতার অনুপস্থিতি নিশ্চিত হলে মাঝমাঠে আনচেলত্তির পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   নরওয়ে  ম্যাচ  ব্রাজিল শিবির  দুশ্চিন্তা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: