ইকুয়েডরের জালে দুই গোল দিয়ে শেষ ষোলোতে মেক্সিকো

সময়ের আলো ডেস্ক

খেলা

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ইকুয়েডরকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মেক্সিকো।মেক্সিকো সিটির স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে

2026-07-01T10:12:05+00:00
2026-07-01T14:47:10+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
ইকুয়েডরের জালে দুই গোল দিয়ে শেষ ষোলোতে মেক্সিকো
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:১২ এএম  আপডেট: ০১.০৭.২০২৬ ২:৪৭ পিএম
ইকুয়েডরকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মেক্সিকো। ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ইকুয়েডরকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মেক্সিকো।

মেক্সিকো সিটির স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্বাগতিকরা। এর ফলও আসে প্রথমার্ধেই। ২২তম মিনিটে জুলিয়ান কিনোনেস গোল করে দলকে এগিয়ে দেন। মাত্র ৯ মিনিট পর, ৩১তম মিনিটে অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেজ ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকোর জয় অনেকটাই নিশ্চিত করে দেন।


দ্বিতীয়ার্ধে ইকুয়েডর ম্যাচে ফেরার চেষ্টা করলেও মেক্সিকোর সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত ২–০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্বাগতিকরা।

আগামী ৫ জুলাই শেষ ষোলোতে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে মাঠে নামবে মেক্সিকো। জিততে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল–নরওয়ে ম্যাচের বিজয়ীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইকুয়েডর  গোল  মেক্সিকো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: