শহিদের যে মর্যাদার কথা কোরআনে বলা হয়েছে

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

‘শহিদ’ শব্দটি আরবি। এর অর্থ ‘সাক্ষী’। ইসলামের পরিভাষায় শহিদ বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয়, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার পথে

2026-07-01T21:04:49+00:00
2026-07-01T21:24:52+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
ইসলাম
শহিদের যে মর্যাদার কথা কোরআনে বলা হয়েছে
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:০৪ পিএম  আপডেট: ০১.০৭.২০২৬ ৯:২৪ পিএম
পবিত্র কোরআন শরিফ। ছবি : সংগৃহীত
‘শহিদ’ শব্দটি আরবি। এর অর্থ ‘সাক্ষী’। ইসলামের পরিভাষায় শহিদ বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয়, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার পথে জীবন উৎসর্গ করেন।

পবিত্র কোরআনে শহিদদের মর্যাদা অত্যন্ত উচ্চ বলে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদের কখনোই মৃত মনে করো না। বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং রিজিকপ্রাপ্ত।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৬৯)

এই আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালা জানিয়ে দিয়েছেন, শহিদদের মৃত্যু সাধারণ মানুষের মৃত্যুর মতো নয়। পৃথিবীর জীবন শেষ হলেও তারা আল্লাহর বিশেষ রহমত, সম্মান ও নৈকট্য লাভ করেন। তারা এমন এক জীবন লাভ করেন, যার প্রকৃত স্বরূপ মানুষের জানা সম্ভব নয়। ইসলামে এই অবস্থাকে ‘বরযখের জীবন’ বলা হয়। যদিও সব মৃত ব্যক্তিই বরযখের জীবনে প্রবেশ করেন, তবে শহিদদের জন্য সেখানে রয়েছে বিশেষ মর্যাদা ও আল্লাহর পক্ষ থেকে অনন্য পুরস্কার।

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন, এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, শহিদদের আত্মা সবুজ পাখির দেহে অবস্থান করে জান্নাতে স্বাধীনভাবে বিচরণ করে। এরপর তারা আরশের নিচে ঝুলন্ত ঝাড়বাতির মধ্যে আশ্রয় নেয়। তখন আল্লাহ তায়ালা তাদের জিজ্ঞাসা করেন, ‘তোমরা কী চাও?’


তারা বলেন, ‘হে আমাদের রব! আমরা আবার পৃথিবীতে ফিরে যেতে চাই, যাতে আপনার পথে যুদ্ধ করে পুনরায় শহিদ হতে পারি।’ তখন আল্লাহ জানিয়ে দেন, পৃথিবীতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। (মুসলিম, হাদিস : ১৮৮৭)

কোরআনের এই আয়াত ও রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, আল্লাহর পথে জীবন উৎসর্গকারীদের মর্যাদা অত্যন্ত মহান। তারা আল্লাহর বিশেষ অনুগ্রহ, শান্তি ও সম্মানের অধিকারী হন। তাই ইসলামে শহিদদের সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান ও সর্বোচ্চ মর্যাদার দোয়া করা হয়।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   শহীদ  মর্যাদা  কোরআন  হাদিস  ইসলাম  ধর্ম 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: