নাটকীয় জয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে রূপকথার মতো এক প্রত্যাবর্তনের গল্প লিখল বেলজিয়াম। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থেকেও সেনেগালের বিপক্ষে ৩-২

2026-07-02T05:02:46+00:00
2026-07-02T05:02:46+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
নাটকীয় জয়ে শেষ ষোলোয় বেলজিয়াম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:০২ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে রূপকথার মতো এক প্রত্যাবর্তনের গল্প লিখল বেলজিয়াম। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থেকেও সেনেগালের বিপক্ষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে বেলজিয়াম। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে জয়ী করেন ইউরি টিলেমানস।

ম্যাচের শুরুটা ছিল সেনেগালের। হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের স্বপ্ন দেখছিল আফ্রিকান দেশটি। তবে শেষ মুহূর্তে এসে খেই হারিয়ে ফেলে সেনেগাল। বেলজিয়ামের ত্রাতা হয়ে আসেন বদলি খেলোয়াড় রোমেলু লুকাকু। ৮৬তম মিনিটে এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন তিনি। তিন মিনিট পরেই (৮৯তম মিনিট) ইউরি টিলেমানসের গোলে সমতায় ফেরে বেলজিয়াম।


ম্যাচ যখন অতিরিক্ত সময়ের শেষ দিকে গড়িয়েছিল, তখন ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন টিলেমানস। ভিডিও রিভিউ (ভিএআর) দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্নায়ুচাপের সেই মুহূর্তে বল জালে জড়িয়ে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন এই মিডফিল্ডার। এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম।

সময়ের আলো/আআ

  বিষয়:   নাটক  জয়  বেলজিয়াম  সেনগাল  বিশ্বকাপ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: