চট্টগ্রামে আরও ৯ জনের ডেঙ্গু শণাক্ত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। জুন মাসে আক্রান্তের সংখ্যা আগের মাসগুলোর তুলনায় প্রায় ৪ গুণ বেড়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল

2026-07-02T13:25:38+00:00
2026-07-02T13:25:38+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে আরও ৯ জনের ডেঙ্গু শণাক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:২৫ পিএম 
সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। জুন মাসে আক্রান্তের সংখ্যা আগের মাসগুলোর তুলনায় প্রায় ৪ গুণ বেড়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন ৯ জনসহ চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে। এর মধ্যে শুধু জুন মাসেই আক্রান্ত হয়েছেন ১২২ জন, যা এ বছরের সর্বোচ্চ মাসিক সংখ্যা। মে মাসে আক্রান্ত ছিলেন ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন এবং জানুয়ারিতে ৬৮ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বর্ষা মৌসুমে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। তাই এখনই মশার প্রজননস্থল ধ্বংস এবং সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।


চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘এখনও পুরোপুরি বর্ষা মৌসুম শুরু হয়নি। শিগগিরই কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নিতে না পারলে আক্রান্তের হার আরও বাড়তে পারে।’

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. এইচ এম হামিদুল্লাহ মেহেদী বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে জ্বর, শরীরব্যথা, বমি ও খাবারে অরুচির মতো উপসর্গ দেখা যাচ্ছে। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।’

এদিকে নগরবাসীর অভিযোগ, অনেক এলাকায় নিয়মিত মশার ওষুধ ছিটাতে দেখা যাচ্ছে না। এতে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মশক নিধন কর্মকর্তা শরফুল ইসলাম মাহির দাবি, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত কার্যক্রম চালানো হচ্ছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   চট্টগ্রাম  ডেঙ্গু  আক্রান্ত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: