শাহজালাল বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৫ কোটি টাকা স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসব বারের

2026-07-02T15:09:04+00:00
2026-07-02T15:17:12+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
জাতীয়
শাহজালাল বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৫ কোটি টাকা স্বর্ণ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:০৯ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ৩:১৭ পিএম
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া স্বর্ণের বার। ছবি : সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসব বারের মোট ওজন প্রায় ১৮.৭২০ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৪৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টে এই অভিযান পরিচালনা করা হয়। যৌথভাবে অভিযান চালায় গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষ।

তল্লাশির সময় কার্গো হোলের ভেতরের অভ্যন্তরীণ প্যানেলের আড়ালে কালো টেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।


এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কীভাবে তা কার্গো কম্পার্টমেন্টে রাখা হলো এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বিমানবন্দর  অভিযান  স্বর্ণের বার  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: