রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর পৃথক দুই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, চকবাজারের কামালবাগ এলাকার একটি পলিথিন কারখানার শ্রমিক সাইফুল

2026-07-02T19:36:18+00:00
2026-07-02T19:36:18+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
সারাদেশ
রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৩৬ পিএম 
সংগৃহীত ছবি

রাজধানীর পৃথক দুই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, চকবাজারের কামালবাগ এলাকার একটি পলিথিন কারখানার শ্রমিক সাইফুল হাওলাদার (৩২) এবং ভাটারার কোকোকোলা এলাকার ওয়েল্ডিং মিস্ত্রি আব্দুল বারী (২৪)।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে ভাটারার কোকোকোলা এলাকায় একটি ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুল বারী। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বুধবার দিবাগত রাত ১২টার দিকে চকবাজারের কামালবাগ এলাকায় একটি পলিথিন কারখানায় মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সাইফুল হাওলাদার। পরে সহকর্মীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুলের সহকর্মী খোকন মিয়া জানান, সাইফুলের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। তার বাবার নাম সুলতান হাওলাদার। তিনি চকবাজারের কামালবাগ এলাকার একটি পলিথিন কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কাজ করার সময় মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

আব্দুল বারীর সহকর্মী আবু রাসেল জানান, তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জুরবাড়িয়া গ্রামে। বাবার নাম জাকির হোসেন। তিনি ভাটারার কোকোকোলা এলাকায় একটি দোকানে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে কোকোকোলা ঢালিবাড়ি কাঁচাবাজারের সামনে একটি ভবনে গ্রিলের ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আব্দুল বারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর সাইফুল হাওলাদারের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   রাজধানী  বিদ্যুৎস্পৃষ্ট  শ্রমিক  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: