বিশ্বকাপের নকআউটে কখনও গোল করতে পারেননি রোনালদো

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপের নকআউট পর্বে এখনো গোলের দেখা পাননি। আটটি ম্যাচ খেলেও এই পর্বে তার

2026-07-02T20:34:08+00:00
2026-07-02T20:34:08+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপের নকআউটে কখনও গোল করতে পারেননি রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:৩৪ পিএম 
ক্রিস্টিয়ানো রোনালদো। সংগৃহীত ছবি
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপের নকআউট পর্বে এখনো গোলের দেখা পাননি। আটটি ম্যাচ খেলেও এই পর্বে তার নামের পাশে নেই কোনো গোল। এবার ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ পাচ্ছেন পর্তুগিজ মহাতারকা।

শুক্রবার (৩ জুলাই) ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বাংলাদেশ সময় ভোর ৫টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। ৪১ বছর বয়সী রোনালদোর সামনে এটি হবে নকআউটে প্রথম গোল করার আরেকটি সুযোগ।

২০০৬ সাল থেকে পাঁচটি বিশ্বকাপের নকআউট পর্বে খেলেছেন রোনালদো। তবে প্রতিবারই গোলশূন্য থাকতে হয়েছে তাকে। ২০১৪ বিশ্বকাপে পর্তুগাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ায় ওই আসরে নকআউটে খেলার সুযোগ পাননি তিনি। ফলে বিশ্বকাপে তার করা ১০টি গোলের সবই এসেছে গ্রুপ পর্বে।


চলতি বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন রোনালদো। তবে শেষ গ্রুপ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলের দেখা পাননি তিনি।

এবার ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বে দীর্ঘদিনের গোলখরা কাটাতে পারেন কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ক্রিস্টিয়ানো রোনালদো  বিশ্বকাপ  নকআউট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: