বুলডোজারের চাপায় লালবাগে অজ্ঞাত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর লালবাগের বেরীবাঁধ এলাকায় বুলডোজারের চাপায় অজ্ঞাতপরিচয় (৬০) এক নারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে লালবাগ বেরীবাঁধের ঘোড়াপট্টি

2026-07-02T22:24:29+00:00
2026-07-02T22:24:29+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
বুলডোজারের চাপায় লালবাগে অজ্ঞাত নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:২৪ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর লালবাগের বেরীবাঁধ এলাকায় বুলডোজারের চাপায় অজ্ঞাতপরিচয় (৬০) এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে লালবাগ বেরীবাঁধের ঘোড়াপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, সন্ধ্যায় ওই নারী বেরীবাঁধ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বুলডোজারের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


তিনি আরও জানান, নিহত নারী ভিক্ষাবৃত্তি করতেন এবং ওই এলাকাতেই চলাফেরা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   বুলডোজার  অজ্ঞাত নারী  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: