৬ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পানবাজার পুলিশ ক্যাম্পের অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার

2026-07-02T23:31:04+00:00
2026-07-02T23:32:22+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
৬ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৩১ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ১১:৩২ পিএম
কক্সবাজারের উখিয়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক । ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পানবাজার পুলিশ ক্যাম্পের অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পের চেকপোস্ট-৯.১-এ এ অভিযান পরিচালনা করা হয়। 

এপিবিএন পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পের পুলিশ সদস্যরা রোহিঙ্গাদের তল্লাশিকালে এক সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশির জন্য ডাক দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

পরবর্তীতে স্থানীয় দোকানদার ও পথচারীদের উপস্থিতিতে আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা শাহামিয়ার ছেলে জোনায়েদ (২৩)।

সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে দখলে থাকা একটি কালো পলিথিনে মোড়ানো সাদা শপিং ব্যাগ থেকে ৩০টি নীল জিপারযুক্ত পলিব্যাগ উদ্ধার করা হয়। প্রতিটি পলিব্যাগে ২০০টি করে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।


এ বিষয়ে ৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যে কোনো মূল্যে মাদক পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাব।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি এবং জব্দকৃত আলামতের বিষয়ে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   ইয়াবা  রোহিঙ্গা আটক  উখিয়া  কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: