এবার শাওনকে নিয়ে পুরস্কার ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

জুলাই গণ-অভ্যুত্থানকে অবমাননাকারী অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনকে জুতার বাড়ি মারতে পারলে এক লাখ টাকা এবং জুতার

2026-07-03T03:16:17+00:00
2026-07-03T03:16:17+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সোশ্যাল মিডিয়া
এবার শাওনকে নিয়ে পুরস্কার ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:১৬ এএম 
মেহের আফরোজ শাওন ও সালাহ উদ্দীন আম্মার। ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানকে অবমাননাকারী অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনকে জুতার বাড়ি মারতে পারলে এক লাখ টাকা এবং জুতার আঘাতে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহ উদ্দীন আম্মার।

মঙ্গলবার (১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্ট থেকে দেওয়া এক হুমকিস্বরূপ পোস্টে এই ঘোষণা দেন তিনি।

আম্মার ফেসবুক পোস্টে লেখেন, ‘এই মহিলারে যে জুতার বারি মারতে পারবে তারে ১ লাখ টাকা পুরস্কার দেব। জুতার বাড়ি মেরে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে ২ লাখ টাকা। এখন কেউ মব উস্কানি বলতে আসলে ওইডারে ভরা বাজারে পিটামু।’

এর আগে, মঙ্গলবার (১ জুলাই) চব্বিশের গণঅভ্যুত্থানকে সর্বস্তরের মানুষ যখন স্মরণ করছিল, ঠিক তখনই অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে জুলাই নিয়ে পোস্ট করেন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ প্রেক্ষিতেই রাকসু জিএস সালাহ উদ্দীন আম্মার এ ঘোষণা দেন।


মোহের আফরোজ শাওন তার পোস্টে লিখেছিলেন, ‘গত ১ বছরে প্রায়ই ফেসবুকে একটা শব্দ চোখে পড়েছে- জুলাই CDI… আমার পরিচিত অনেকের লেখাতেই শব্দটা দেখেছি। আবার অপরিচিত অনেকেও লিখেছে। প্রথম প্রথম ভেবেছিলাম কোনো একটা ট্রেন্ড। শুধু জুলাই মাসেই হয়তো তারা এটি লেখে, কিন্তু একটু খেয়াল করে দেখলাম, সারা বছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে শব্দটি।

তিনি আরও লিখেছিলেন, তখন বুঝতে পারলাম যে, শব্দটি শুধু জুলাই মাসে না, যেকোনো সময় লেখা যায়। মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায়, তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায়, তেমনি কারো ওপর ভীষণ রেগে গেলেও লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখনও আপনি লিখতে পারেন। আমার বাবা এতকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম ...।’

  বিষয়:   শাওন  পুরস্কার  ঘোষণা  রাকসু 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: