প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেফতার

বগুড়া প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণী বর্তমানে ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে

2026-07-03T12:14:39+00:00
2026-07-03T12:14:39+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেফতার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১২:১৪ পিএম 
গছাইল দাখিল মাদরাসার সুপার বাকী বিল্লাহ। ছবি : সংগৃহীত
বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণী বর্তমানে ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

গ্রেফতারকৃত বাকী বিল্লাহ (৫২) উপজেলার গছাইল দাখিল মাদরাসার সুপার এবং নন্দীগ্রাম এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী অভিযুক্ত বাকী বিল্লাহর চাচাতো শ্যালিকা। গত ২১ জানুয়ারি বিকেলে ওই তরুণীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বাকী বিল্লাহ। পরবর্তীতে তরুণীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান যে, ওই তরুণী ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।


এই ঘটনায় তরুণীর চাচা বাদী হয়ে গত ২৫ জুন আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশনায় গত বৃহস্পতিবার ভোররাতে নন্দীগ্রাম থানায় মামলাটি নিয়মিত মামলা (এফআইআর) হিসেবে নথিভুক্ত করা হয়। মামলা রেকর্ডের পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মাদরাসা সুপারকে গ্রেফতার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গছাইল দাখিল মাদরাসার সুপারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   প্রতিবন্ধী  শ্যালিকা  ধর্ষণ  মাদরাসা সুপার  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: