খামেনির নাতনি জাহরার ছোট কফিনসহ ৫ কফিন প্রদর্শিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় পাঁচটি কফিন প্রদর্শন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের

2026-07-03T18:06:08+00:00
2026-07-03T18:07:42+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
খামেনির নাতনি জাহরার ছোট কফিনসহ ৫ কফিন প্রদর্শিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৬:০৬ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ৬:০৭ পিএম
শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় পাঁচটি কফিন প্রদর্শন করা হয়। ছবি : সিএনএন
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় পাঁচটি কফিন প্রদর্শন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ ইমাম খোমেইনি গ্র্যান্ড মোসাল্লায় আনার পর সেখানে সাধারণ মানুষ ঢল নামিয়ে শ্রদ্ধা জানাতে ভিড় করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই কফিনগুলোর মধ্যে রয়েছে আলি খামেনির জামাতা মেসবাহ-উল-হুদা বাঘেরি, বড় মেয়ে সাইয়্যেদেহ বোশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং মাত্র চৌদ্দ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়গানির মরদেহ।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শিশু জাহরা মোহাম্মাদি গোলপায়গানির একটি ছবি একটি ছোট কফিনের সামনে প্রদর্শন করা হয়। সব কফিনেই ইরানের জাতীয় পতাকা আঁকা ছিল।


রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইরিব জানিয়েছে, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার ধর্মীয় ব্যক্তিরা প্রথম দিকের দর্শনার্থীদের মধ্যে ছিলেন, যারা গ্র্যান্ড মোসাল্লায় গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ইরানের রাষ্ট্রীয় সূত্রের দাবি অনুযায়ী, আলি খামেনি এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের শুরুর দিকে নিহত হন। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   খামেনি  ছোট কফিন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: