পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কফিনে শ্রদ্ধা নিবেদন করেছে।
ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রেস টিভির ফুটেছে এ তথ্য দেখা গেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান। তিনি সেনাপ্রধান আসিম মুনির এবং একটি প্রতিনিধিদলসহ কফিনটি পরিদর্শন করেন।
পাকিস্তানকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা হয়। দেশটি পরোক্ষ যোগাযোগ স্থাপন, ইসলামাবাদে আলোচনা আয়োজন এবং ইরানের সঙ্গে যোগাযোগ পথ চালুর রাজনৈতিক ঝুঁকি সামলানোর পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করে আসছে।
সময়ের আলো/ইউএমএইচ